আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
দিনব্যাপি নানান কর্মসূচি’র মাধ্যদিয়ে নীলফামারীর ডোমারে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ বৈশাখ) সকাল ৯টা ৩০ মিনিটে দলীয় নেতা ও কর্মীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি ডোমার বাজার বাটার মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে লোক মেলায় অংশ গ্রহন করে।
এর পর দুপুরে হক সুপার মার্কেটে নিজস্ব দলীয় কার্যালয়ে বাঙালীর ঐতিহ্যবাহী খাবার পান্তা উৎসবের আয়োজন করেন তারা, এতে বাহারি সাজে বিভিন্ন রকম ভর্তা অতিথিদের মন কাড়ে। বিকালে উপজেলা এনসিপি’র আহবায়ক মোহাম্মদ ইউনুছ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা এনসিপি’র সদস্য সচিব মাহাফুল হোসেন রিপু’র সঞ্চালনায় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মোঃ শাকিল প্রধান, জাতীয় যুব শক্তি জেলার কমিটির সদস্য সচিব রাব্বি ইসলাম, জাতীয় ছাত্র শক্তি ডিমলা উপজেলার সদস্য সচিব ওমর ফারুক, সংগঠক আব্দুল হাকিম, আরিফ বসুনিয়া, আমিনুল ইসলামসহ অনেকে ১লা বৈশাখ বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।