• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক

সাতক্ষীরার দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিট  থানায় অভিযোগ 

Reporter Name / ৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি।। দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে একটি অফিসে আটকিয়ে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার কামটা গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে ইয়াকুব আলী (৪৬)। অভিযোগের বিবাদীরা হলেন সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য সখিপুর গ্রামের সামছুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের মৃত মোজাম্মেল বিশ্বাসের ছেলে জব্বার বিশ্বাস (৬৮) ও চন্ডিপুর গ্রামের মনিরুল ইসলাম মনি (৪০)। মারপিটে আহত বাদী ইয়াকুব সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। অভিযোগ মতে জানা যায়, সখিপুর মৌজার ৭৩৮ নং এসএ খতিয়ানভুক্ত বিআরএস ১৬৪৯ এর ৩২৭১ ও ৫৪৩৭ নং হাল দাগে ৯৩ শতক জমির মধ্যে ৩৩ শতক জমি বাদী ইয়াকুবের স্ত্রী জেসমিন বেগমের নামে কোবালা দলিলমূলে ক্রয় করা। তারা জমি কেনার পর থেকে সেখানে ঘরবাড়ি বেধে ও ফসলফলাদী লাগিয়ে ভোগদখলে আছে। বিবাদীরা তাদেরকে উক্ত জমি থেকে উচ্ছেদ করার জন্য গত কয়েকমাস যাবৎ নানারকম ভয়ভীতি মিথ্যা মামলা দেয়াসহ নানারকম হুমকি দিয়ে আসছে। গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে ইয়াকুবের চাচাতো ভাই আব্দুল করিমকে বিবাদীরা সখিপুর মোড় থেকে ধরে মোনাজাত মার্কেটের একটি দলীয় কার্য্যালয়ে আটক করে মারপিট করে। খবর পেয়ে বাদী তার ভাইকে ছাড়াতে গেলে বিবাদীরা তাকেও আটক করে মারপিট করে। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd