Archives

bdit.com.bd

ডোমারে শ্রীশ্রী সন্যাসী মন্দিরের ১৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name / ৯৪ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী শ্রীশ্রী সন্যাসী মন্দিরের ১৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) ভোররাত্রীতে ভগবত গীতাপাঠ, তুলশী আরতী ও মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন পুরোহিত বিজয় চক্রবর্তী।

ঐদিন সকাল থেকে শুরু করে বিভন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্তবৃন্দের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেনো হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। তাদের মধ্যে নারী ভক্তদের উপচেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো।

দুপুরে মন্দির প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখোরিত হয় পুরো এলাকা।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন।

উত্তম কুমার গুপ্ত’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার মানি রনো, কোষাধক্ষ্য দিপক কুমার মানি দিপু, জগবন্ধু রায়, হিন্দু মহাজোটের ডোমার উপজেলা সভাপতি প্রদিপ শর্মা, সুজন মানি,অসিম কুন্ডু, সুমন মানিসহ অনেকে বক্তব্য রাখেন। পরিশেষে বিশেষ প্রার্থনা এবং সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজক কমিটি জানান, দীর্ঘ যাবত এখানে দূর্গোউৎসব, কালী পুজা, হরিনাম সংকীর্তনসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পরিচালনা করে আসছি। মন্দিরটি সংস্কারে সকলের সহযোগিতা কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category