• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা   সাতক্ষীরার দেবহাটায় সুশীলনের আয়োজনে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে গোল টেবিল বৈঠক নড়াইলে সেনা অভিযান, অস্ত্র, বিদেশি মদসহ চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার

ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব উপলক্ষে আলোচনা ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে ঐতিহ্যবাহী শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করেন অনুকুল চন্দ্রের ভক্তবৃন্দ।

বুধবার (১৫ এপ্রিল) ভোররাত্রীতে ভগবত গীতাপাঠ, তুলশী আরতী ও মঙ্গলঘাট স্থাপনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ রায়।

ঐদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিভন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্তবৃন্দের ঢল নামে। মন্দির প্রাঙ্গণ যেনো হিন্দু সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। তাদের মধ্যে নারী ভক্তদের উপচেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যাক্তিবর্গ ধর্মীয় বিষয়ে আলোচনা করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এ সময় আয়াজক কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক বিনোদ চন্দ্র রায়, সমাজ সেবক জসিয়ার রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, কমিটির শুশিল চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন। এরই মধ্যে আগত সকল ভক্তরে মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজক কমিটি জানান, দীর্ঘ ৩৯ বছর যাবত এখানে হরিনাম সংকীর্তন এবং মহানাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা করে আসছি। আগামীতে বেশ বড় পরিষরে ধর্মীয় অনুষ্ঠান করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd