আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় কুমার ঘোষ এর অবসর জনিত বিদায় সংবর্ধনা সুষ্ঠ ভাবে সর্ম্পন্ন হয়েছে।
বুধবার (১৫এপ্রিল) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যপক রহিদুল ইসলাম। সহকারী অধ্যপক শামীম আশরাফী’র সঞ্চালনায় বিদায়ী অতিথির জন্য মানপত্র পাঠ করেন সহকারী অধ্যপক শাহানা আক্তার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সাবেক অধ্যক্ষ আনোয়ার হামিদ শাহীন, সাবেক প্রভাষক ইলিয়াস হোসেন, সহকারী অধ্যপক কাওছার আলম বকুল, স্বাধীন চন্দ্র রায়, বলবুল ইসলাম, বিদায়ী অতিথি বিজয় ঘোষের পরিবারের পক্ষে মৌমিতা ঘোষসহ কলেজের শিক্ষার্থীগণ বক্তব্য রাখেন।
বিদায়ের ক্ষনে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেসসহ শিক্ষক ছাত্র ও ছাত্রীগণ প্রিয় স্যারকে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী তুলে দেন।
বিজয় কুমার ঘোষ ১৯৯৫ সালে প্রভাষক হিসাবে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন। সফলতার সাথে চাকুরী জীবন চলাকালীন সময়ে অধ্যক্ষ আনোয়ার হামিদ শাহিনের অবসর কালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব গ্রহন করেন তিনি। আজ চাকুরী জীবনের অবসান ঘটিয়ে অবসর জনিত বিদায় কালে অশ্রু নয়ন জলে সকলের ভালবাসায় সিক্ত হন গুনী শিক্ষক বিজয় কুমার ঘোষ।