Archives

bdit.com.bd

পাইকগাছা থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ / ১৫৮ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_0

খুলনার পাইকগাছায় উলুবুনিয়া বদ্ধ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক রোববার দুপুরে উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া বদ্ধ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ কর্মকর্তা তরিকুল ইসলাম ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category