• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু ; মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ কয়রায় ২৬ বছরের ঐতিহ্য কাছারীবাড়ি বৃক্ষমেলার উদ্বোধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই… মনিরুল হাসান বাপ্পী ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত মেয়র প্রার্থী খালিদ হাসান আরমানের পক্ষে দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী মাহিনুর রহমান মন্ডল রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার

১৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ২৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
১৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একযোগে ১৪ জন শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ বৃত্তি অর্জনের গৌরবময় সাফল্য উদযাপনে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বগুড়ার মোকামতলা উপজেলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল। এ ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হওয়া র‍্যালিটি গুজিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, গুজিয়া বন্দরের ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শিক্ষার্থীদের উচ্ছ্বাস, ব্যান্ডের বাদ্যযন্ত্রের মনোমুগ্ধকর সুর এবং করতালিতে পুরো গুজিয়া বাজার উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে।

র‍্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় মিষ্টিমুখ উৎসব। সেখানে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকবৃন্দ বলেন, “এই সাফল্য শুধু ১৪ জন শিক্ষার্থীর নয়, এটি গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল পরিবারের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও শিক্ষার মানোন্নয়নের প্রতিফলন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

অভিভাবকরাও বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতেও এই ধারাবাহিক সাফল্য বজায় থাকবে এবং আরও বেশি শিক্ষার্থী বৃত্তি অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একসঙ্গে ১৪ শিক্ষার্থীর সাফল্য গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের শিক্ষা কার্যক্রমে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ অর্জনে বিদ্যালয় পরিবার, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে বইছে আনন্দের জোয়ার। শিক্ষার আলো ছড়িয়ে ভবিষ্যতের আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদ্যালয়টি এগিয়ে যাচ্ছে নতুন উদ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd