• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ ওসি জাহাঙ্গীর আরিফের কঠোর অবস্থান: আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তীব্র গরমে স্বস্তির আয়োজন, দাড়িদহে বসেছে ব্যতিক্রমী ‘তরমুজের রসের হাট’ শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় গলায় ফাঁস দেয়া গৃহবধূর মরদেহ উদ্ধার, ইউডি মামলা

Reporter Name / ১৬০ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের চক মোহাম্মাদালীপুর গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দেবহাটা থানায় ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১৪,
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার ১২ জুলাই রাতের কোনো এক সময় ওই নারী নিজ বাড়ির একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারা যান। খবর পেয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিমসহ থানা পুলিশ রবিবার সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তাঁর স্বামী মরহুম জাহিদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের দায়িত্ব পালনের জন্য তিনি বিদেশে যান। সম্প্রতি দেশে ফিরে আসেন। তবে কী কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে বা তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কোনো কারণ জানাতে পারেননি।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে ওসি জানান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd