• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শিক্ষাগুরু ওয়ালিয়ার রহমান স্যারের জানাজা সম্পন্ন ডোমারে প্রয়াত বিনয় কুমার রায় এর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে নাশকতার মামলায় ৩ জন গ্রেফতার-পরদিনই মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন ডোমারে লিট্ল হার্টস স্কুলে ক্লাশ পার্টি অনুষ্ঠিত ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

ডোমারে শিক্ষাগুরু ওয়ালিয়ার রহমান স্যারের জানাজা সম্পন্ন

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে হাজারো শিক্ষক ও ছাত্রকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গুণি শিক্ষাগুরু ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়ালিয়ার রহমান স্যার।

তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িলে পড়লে শিক্ষক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোররাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল (৭৮) বছর। তিনি পশ্চিম চিকনমাটি স্টেশন পাড়া এলাকার মরহুম আব্দুল জলিলের ২য় পুত্র। মঙ্গলবার বিকালে ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ শেষে বাবার কবরের পার্শ্বে দাফন করা হয়।

তার জানাযায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জব্বার, ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর সভাপতি আনিছুর রহমান আনু সহ হাজারো শিক্ষক ছাত্র এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জীবদদশায় তিনি ১লা ফেব্রুয়ারি ১৯৭৫ সালে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করে ২৮ ফেব্রুয়ারি ২০০৫ সালে প্রধান শিক্ষক হিসাবে দ্বয়িত্ব গ্রহন করেন। দীর্ঘদিন সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে ৫ই জানুয়ারি ২০০৯ সালে অবসর গ্রহন করেন তিনি। উক্ত বিদ্যালয়ে ১৬ তম প্রধান শিক্ষক ছিলেন। তিনি ১ ছেলে ১ মেয়ে এবং ৩টি নাতনীসহ অসংখ্য ছাত্র ও গুনোগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছেলে সাদিক রহমান পিতার বিদাহী আতœার মাগফেরাত কামনায় ছাত্র, শিক্ষক, বন্ধু,বান্ধব, আতœীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd