• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পাইকগাছার চাঁদখালীর এসএমবি ব্রিকস এর কার্যক্রমের শুভ উদ্বোধন পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ডোমারে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নিউ মিলন সংঘে সিদুঁর খেলা অনুষ্ঠিত ডোমারে সোনারায় ইউনিয়নে বিএনপি’র পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান

রাণীশংকৈলে পৃথক দুই শিশু ধর্ষণ ও চেষ্টার অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার-আরেক আসামি পলাতক

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ১৬৬ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাণীশংকৈলে পৃথক দুই শিশু ধর্ষণ ও চেষ্টার অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার-আরেক আসামি পলাতক
রাণীশংকৈলে পৃথক দুই শিশু ধর্ষণ ও চেষ্টার অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার-আরেক আসামি পলাতক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় লেহেম্বা ও হোসেনগাঁও ইউনিয়নে পৃথক ২টি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। গত রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও ও লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানাযায়, উপজেলার কলিগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে মনসুর রহমান (মোশাররফ মোড়ল) (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার বিকেলে মোশাররফ মোড়ল একই গ্রামের এক দিনমজুরের ১২ বছরের শিশু কন্যাকে মোবাইল ফোনে নাটক দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেয়। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে ঘটনাটি জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী সমবেত হয়ে কলিগাঁও গ্রামের ক্লাবের মোড়ে অভিযুক্ত মোশাররফ মণ্ডলকে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের হাত থেকে অভিযুক্তকে হেফাজতে নেয়। রাতে শিশুটির পিতা বাদী হয়ে ধর্ষনের মামলা করে।

অপরদিকে একই দিনে লেহেম্বা ইউনিয়নে পদমপুর হাজিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র এনামুল হক (৫৫) ৯ বছরের এক কণ্যা শিশুকে মসজিদের টয়লেটে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্ঠা চালায়। এসময় অন্য একটি শিশু বষিয়টি দেখে ফেললে এনামুল পালিয়ে যায়। এঘটনায় রাতেই একটি ধর্ষণের চেষ্ঠার মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে জানান, পৃথক ২টি ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ৬৫বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পদমপুর গ্রামের ধর্ষনের চেষ্ঠা মামলার আসামী এনামুল পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd