• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শিক্ষাগুরু ওয়ালিয়ার রহমান স্যারের জানাজা সম্পন্ন ডোমারে প্রয়াত বিনয় কুমার রায় এর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে নাশকতার মামলায় ৩ জন গ্রেফতার-পরদিনই মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন ডোমারে লিট্ল হার্টস স্কুলে ক্লাশ পার্টি অনুষ্ঠিত ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

চেয়ারম্যান প্রার্থী আক্কাছ ঢালীর চাঁদখালীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
চেয়ারম্যান প্রার্থী আক্কাছ ঢালীর চাঁদখালীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
চেয়ারম্যান প্রার্থী আক্কাছ ঢালীর চাঁদখালীর পূজা মন্ডপ পরিদর্শন

পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ওই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্কাছ আলী ঢালী। তিনি কর্মী সমর্থকদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাকারে সোমবার এবং মঙ্গলবার অষ্টমী ও নবমী পূজায় পূর্ব গজালিয়া সার্বজনীন পূজা মন্দির, পূর্ব কৈয়েছিটিবুনিয়া সার্বজনীন পূজা মন্দির, পশ্চিম কৈয়েছিটিবুনিয়া সার্বজনীন পূজা মন্দির এবং বিষ্ণুপুর ও কৃষ্ণনগর সার্বজনীন পূজা মন্দির সহ চাঁদখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি মন্দির কমিটির অনূকূলে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। আক্কাছ ঢালী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুর্নীতি মুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গড়তে যোগ্য প্রার্থী হিসেবে তাকে ভোট দিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি করুণা সরদার, সমীরণ মন্ডল, রাহুল মন্ডল, সম্পাদক পলাশ সরদার, স্বপন মন্ডল, প্রকাশ সরদার, অজিত বাইন, প্রদীপ মন্ডল, বাবুল সানা, মন্টু গাজী, শিক্ষক রণজিৎ কুমার মন্ডল, মানিক মন্ডল, মামুন সানা, ছলেমান সানা ও সাইফুল্লাহ মোড়ল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd