খুলনার পাইকগাছায় ‘অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবিতে’ সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসী। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন নতুন প্রধান সড়কের পাশের অবৈধ ইজারা বাতিলের দাবিতে সংশ্লিষ্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এসময় ঘটনাস্থলে এসে অবস্থান কর্মসূচির সাথে সহমত পোষণ করে ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা -৬ আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক ও খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী। এসময় তারা ইজারা বাতিলের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন মর্মে স্থানীয়দের আশ্বস্ত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য শেখ বেনজীর আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, জাসাস-এর সভাপতি সায়েদ আলী বাবলা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, সাংবাদিক এসএম বাবুল আক্তার, আলাউদ্দিন রাজা, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক ঘোষ, সাইফুল ইসলাম তারিক, আজহারুল ইসলাম ও জবেদ গাজী।
নেতৃবৃন্দের আশ্বস্তের পর কর্মসূচি শেষ করেন এলাকাবাসী। একই সাথে তারা দ্রুত ইজারা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।