• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যু প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
রাণীশংকৈলে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাণীশংকৈলে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৫০ পিচ ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার ভরনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ভরনিয়া এলাকার হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম পটল (৪২) কাশিপুর এলাকার ধনিবুল্লা ছেলে আনোয়ার হোসেন (৩৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে এসআই খোকা চন্দ্র রায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারনির ১০(ক), ৪১ ধারায় মামলা করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd