• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যু প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা সম্পন্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা সম্পন্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দূর্গাপূজা সম্পন্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেবহাটা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ভক্তবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আলোকসজ্জা ও সিসিটিভি ক্যামেরা সচলতার বিষয়ে খোঁজখবর নেন। বৃহস্পতিবার ১ অক্টোবর সকাল ১১টায় দেবহাটা ফুটবল মাঠ দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে আসেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন। এসময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, মন্দির কমিটির সভাপতি দিপঙ্কর ঘোষ বাবুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ওসি এইচ এম শাহীন জানান, “সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে সম্পন্ন হতে পারে সেজন্য দেবহাটা থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মন্ডপে আনসার ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার বলয় গড়ে তোলা হচ্ছে। প্রতিটি মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যাতে আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারেন সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি সতর্ক করেন।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা পুলিশের এমন আগাম নিরাপত্তা তদারকি ও সশরীরে উপস্থিতি প্রকাশ করায় সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি টিকেট মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd