• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পাইকগাছার চাঁদখালীর এসএমবি ব্রিকস এর কার্যক্রমের শুভ উদ্বোধন পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ডোমারে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নিউ মিলন সংঘে সিদুঁর খেলা অনুষ্ঠিত ডোমারে সোনারায় ইউনিয়নে বিএনপি’র পক্ষে পূজামন্ডবে আর্থিক সহায়তা প্রদান ডোমারে বামুনিয়া ইউনিয়নের ১০টি দুর্গাপূজা মন্ডবে আর্থিক অনুদান প্রদান

ডোমার মির্জাগঞ্জে বাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় ৫টি পরিবার অবরুদ্ধ

Reporter Name / ৩৭৬ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জে শত্রুতার জেরধরে বাড়ীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় ৫টি পরিবারের প্রায় ৫০জন মানুষ অবরুদ্ধ হয়ে আছে বেশ কয়েক দিন ধরে।

ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ পাইকার পাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত অফিজার রহমানের ছেলে হামিদার রহমান, হামিদুল ইসলাম এর সাথে প্রতিবেশী মৃত কছির উদ্দিনের ছেলে আব্দুল কাদের, আব্দুল কুদ্দুসগণের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে।

হামিদার, হামিদুল ও মোজাফ্ফরের পরিবার বিগত ৫০বছর যাবত ঐরাস্তা দিয়ে চলাচল করে। প্রতিবেশীদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত (১৪ সেপ্টেম্বর) আব্দুল কাদের, আব্দুল কুদ্দুসগণ সেই চলাচলের রাস্তায় সুপারীসহ বিভিন্ন প্রজাতীর গাছ লাগিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। যার করণে হামিদার রহমান, হামিদুল ইসলাম, মোজাফ্ফর আলীর ৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।

এ বিষয়ে হামিদার রহমান প্রতিকার চেয়ে গত (১৭ সেপ্টেম্বর) ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে অভিযুক্ত আব্দুল কাদের ও আব্দুল কুদ্দুস জানান, এতদিন তারা আমাদের জমি দিয়ে চলাচল করতো। সেটি আমাদের বাপদাদার জমি আমরা গাছ লাগিয়েছি।

হামিদার বলেন, চলাচলের রাস্তাটি আব্দুল কাদেরের ভাজতা ও ভাজতী মোকছেদ, শেফালী এবং নিপার কাছ থেকে আমি ২২/০৫/২০২২ সালে ৯৭০নং দলিল মুলে জমিটি খরিদ করেছি। যার কারণে তারা শত্রুতার জেরে রাস্তা বন্ধ করে দিয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, অভিযোগ পেয়েছি, আমি সহকারী কমিশনার (ভূমি) কে তদন্তের দ্বায়িত্ব দিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd