• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যু প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পাইকগাছা উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১২০ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছা উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা এলাকার সমস্যা চিহ্নিত করণ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে ইনকোটা’র সহযোগিতায় গুরুত্বপূর্ণ এ মতবিনিময় এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও লিডার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাঈদুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল,বিএনপি নেতা সেলিম রেজা লাকি,লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, সোলাদানা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আছমা বেগম, দিলীপ মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, শেখর চন্দ্র ঢালী, টিএম হাসানুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা খাতুন, এসএম আফজাল হোসেন,এফএফ নাছরিন আক্তার,আলমগীর হোসেন, রাসেলসহ গণমাধ্যমকর্মী ও সুফলভোগীরা।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্থানীয় সমস্যা টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী ভাঙন রোধ, নদী ও সরকারি খাল খনন, সুপেয় পানির সংকট নিরসন সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ সমস্যা নিরসনে সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে সরকারের আশুহস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd