খুলনার পাইকগাছায় ডেঙ্গুতে এবার সাবিহা মোস্তফা রথি (৩২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে মৃতের পরিবার জানিয়েছেন। মৃত রথি পৌরসভার ৬ নং ওয়ার্ড বাতিখালী এলাকার বাসিন্দা এবং ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার হাফিজুর রহমানের সহধর্মিণী।
গত এক সপ্তাহের ও বেশি সময় ধরে তিনি ডেঙ্গু পজিটিভ নিয়ে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে বিকালে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মরহুমার পিতা ঔষধ ব্যবসায়ী গোলাম মোস্তফা লাল ও মাতা রহিমা বেগম।