• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শিক্ষাগুরু ওয়ালিয়ার রহমান স্যারের জানাজা সম্পন্ন ডোমারে প্রয়াত বিনয় কুমার রায় এর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে নাশকতার মামলায় ৩ জন গ্রেফতার-পরদিনই মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন ডোমারে লিট্ল হার্টস স্কুলে ক্লাশ পার্টি অনুষ্ঠিত ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

পাইকগাছার কপিলমুনিতে ইয়াবাসহ আটক -৩

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছার কপিলমুনিতে ইয়াবাসহ আটক -৩
কপিলমুনিতে ইয়াবাসহ আটক -৩

খুলনা পাইকগাছায় ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়েছে। থানা পুলিশ রোববার গভীর রাতে উপজেলার কপিলমুনি থেকে ১৭পিচ ইয়াবাসহ মুদি দোকানের মালিকসহ ৩ জনকে আটক করে পুলিশ। উপজেলার কপিলমুনি ইউপির তালতলা সড়কের ঘাটকান্দা শামীম মোড়লের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ী ফরহাদ হোসেন ও নাহিদ খানকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, কাশিমনগরের মোঃ রফিকুল ইসলামের পুত্র ফরহাদ হোসেন রাশিফ(২২) মোঃ নাসিম উদ্দিনের পুত্র মোহাম্মদ নাহিদ খান (২৪) ও সামাদ মোড়লের পুএ চা দোকানি মোহাম্মদ শামীম মোড়ল(২৬) চা দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন । কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ১৭ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি শেখ আউয়াল কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd