• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার গোমনাতীতে স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আ#হ#ত ডোমার চিলাহাটিতে মাদক কারবারি শুকুর আলী গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার আসামী ইয়ানুর ঢাকা থেকে গ্রেফতার পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে…. মনিরুল হাসান বাপ্পী আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

পাইকগাছায় সরকারি চাল ওজনে কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৩১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছায় সরকারি চাল ওজনে কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় সরকারি চাল ওজনে কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা

খুলনার পাইকগাছায় চাল ওজনে কম দেওয়ায় দুই ডিলার কে জরিমানা করা হয়েছে। উপজেলার চাঁদখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অপরাধে দুই ডিলার কে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার চাঁদখালী ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ওজনে কারচুপি ও নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মো. মাজাহারুল ইসলাম এবং মীর আজিজুর রহমানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।​ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসিবুর রহমান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ সরদার, পেশকার তুহিন বিশ্বাস, সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd