• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ডোমার গোমনাতীতে স্বামীর পরকিয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আ#হ#ত ডোমার চিলাহাটিতে মাদক কারবারি শুকুর আলী গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার আসামী ইয়ানুর ঢাকা থেকে গ্রেফতার পাইকগাছা কয়রার প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে…. মনিরুল হাসান বাপ্পী আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি রবিউল বাশার দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ পাইকগাছায় এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত

আশাশুনিতে ইউএনও শ্যামানন্দ কুন্ডুর উপস্থিতিতে ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আশাশুনিতে ইউএনও শ্যামানন্দ কুন্ডুর উপস্থিতিতে ২৭ জলাশয়ে ৩৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
মাছের পোনা অবমুক্ত

আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সাধারণ মানুষের মাছের চাহিদা পূরণে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাছের পোনা অবমুক্ত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ২৭টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৩৩ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং জলাশয়গুলোতে মাছের পোনা সংরক্ষণ ও যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের পুষ্টি চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে আশাশুনি উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী উজ্জলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd