• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যু প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪
পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

আশাশুনিতে পুলিশের পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে এসআই কে এম নাসির উদ্দিন, দীপ্তিস ঢালী, এএসআই ইমদাদুল হক, আনজির, অমিত হাসানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মো. রফিকুল বিশ্বাস (আঙ্গুর)-এর ছেলে মো. রমজান বিশ্বাস (৩০)-কে তার নিজ বাড়ি থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
এছাড়া শ্যামনগর থানার সিআর-১৬১/২৬ মামলার আসামি আশাশুনি উপজেলার গোকুলনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. ইমদাদুল হক (৩০), সিআর-১১৯০/২৫ মামলার আসামি পাইথালী গ্রামের গফফার গাইনের ছেলে কামরুল ইসলাম এবং সিআর-১২৫/২৪ মামলার আসামি বালিয়াপুর গ্রামের সামছের সরদারের ছেলে ছালেক সরদারকে গ্রেফতার করা হয়।
আশাশুনি থানার ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd