• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তনের কারিগর-এসিল্যান্ড বদলি স্থগিতের দাবিতে মহাসড়কে সচেতন জনতা ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাইকগাছার লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ; জরাজীর্ণ ভবনে জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম, নতুন ভবন নির্মাণ জরুরি হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু ; মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ কয়রায় ২৬ বছরের ঐতিহ্য কাছারীবাড়ি বৃক্ষমেলার উদ্বোধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই… মনিরুল হাসান বাপ্পী ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত

ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তনের কারিগর-এসিল্যান্ড বদলি স্থগিতের দাবিতে মহাসড়কে সচেতন জনতা

মাহবুব আলম. রানীশৈংকেল (ঠাকুরগাও) প্রতিনিধিঃ / ২৯ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তনের কারিগর-এসিল্যান্ড বদলি স্থগিতের দাবিতে মহাসড়কে সচেতন জনতা
এসিল্যান্ড বদলি স্থগিতের দাবিতে মহাসড়কে সচেতন জনতা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে শনিবার(১২ সেপ্টেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলার শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন,সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান রাণীশংকৈলে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্বকালে ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি অনেকটাই কমেছে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় এসেছে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। এজন্য অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হিসেবে মুজিবুর রহমানের উপস্থিতি গুরুত্বপূর্ণ।এজন্যই মুজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত করে তাঁকে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বহাল রাখার দাবি জানান।

গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ভূমি সেবা দিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।বর্তমানে রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এসময় আরো বক্তব্য রাখেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, জুলাই যোদ্ধা আল হাবীব, উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ, প্রভাষক মজিবুর রহমান পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান সুমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd