• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু ; মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ কয়রায় ২৬ বছরের ঐতিহ্য কাছারীবাড়ি বৃক্ষমেলার উদ্বোধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই… মনিরুল হাসান বাপ্পী ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত মেয়র প্রার্থী খালিদ হাসান আরমানের পক্ষে দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী মাহিনুর রহমান মন্ডল রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার

মেয়র প্রার্থী খালিদ হাসান আরমানের পক্ষে দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী মাহিনুর রহমান মন্ডল

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ২৫ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
মেয়র প্রার্থী খালিদ হাসান আরমানের পক্ষে দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী মাহিনুর রহমান মন্ডল
কাউন্সিলর প্রার্থী মাহিনুর রহমান মন্ডল

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমানের পক্ষে আমতলী বড় বাজার উত্তর পাড়া জামে মসজিদে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমানের জন্য দোয়া কামনা করেন শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মাহিনুর রহমান মন্ডল।

শুক্রবার জুম্মার নামাজ শেষে আমতলী বড় বাজার উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের মাঝে এ তবারক বিতরণ করা হয়। এ সময় কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মাহিনুর রহমান মন্ডল মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

তবারক বিতরণকালে তিনি মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমানের জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি নিজেও কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।

মাহিনুর রহমান মন্ডল বলেন, “জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রয়োজন। আমি সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।” এ সময় স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd