• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তনের কারিগর-এসিল্যান্ড বদলি স্থগিতের দাবিতে মহাসড়কে সচেতন জনতা ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাইকগাছার লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ; জরাজীর্ণ ভবনে জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম, নতুন ভবন নির্মাণ জরুরি হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু ; মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ কয়রায় ২৬ বছরের ঐতিহ্য কাছারীবাড়ি বৃক্ষমেলার উদ্বোধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই… মনিরুল হাসান বাপ্পী ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত

দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ১৫ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত
দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার চিত্র

দেবহাটা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতায় অংশগ্রহণের লক্ষ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ে খেলার প্রস্তুতি হিসেবে শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় কুলিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত বাছাই পর্ব খেলায় উপজেলার সকল কাবাডি খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করেন। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, বিএনপি নেতা এ্যাডঃ জাহাঙ্গীর কবির বাবু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সাধারন সম্পাদক সাদিকুল ইসলাম, বিএনপি নেতা গোলাম রসুল খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেবহাটা উপজেলার সকল কাবাডি খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত খেলায় কৃতি খেলোয়াড় বাছাই করা হয়। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা ও ঐতিহ্যবাহী খেলা। গ্রামে গঞ্জে এখনো এই কাবাডি খেলা জনপ্রিয় হয়ে আছে। আমাদের সেই ঐতিহ্য ও জাতীয় খেলাকে বাঁচিয়ে রাখতে দেশব্যাপী সকল থানা প্রশাসনের মাধ্যমে এই খেলার আয়োজন করা হয়েছে। ওসি বলেন, আমাদের টিম যেন একটা সম্মানজনক স্থানে যেতে পারে সেজন্য ভাল খেলোয়াড় বাছাই করে একটি সুন্দর টিম গঠন করা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সবুজ দল ৪১-৩৭ পয়েন্টে লাল দলকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল।

উল্লেখ যে, বাংলাদেশ পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশ চ্যাম্পিয়নশীপ কাবাডি প্রতিযোগীতা উপলক্ষ্যে থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে কাবাডি খেলার প্রস্তুতি নেয়া হয়েছে। সেই লক্ষ্যে থানা ভিত্তিক দল প্রস্তুত করার লক্ষ্যে দেবহাটায় এ আয়োজন করা হয়। এদিকে খেলা শেষ চাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd