• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু ; মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ কয়রায় ২৬ বছরের ঐতিহ্য কাছারীবাড়ি বৃক্ষমেলার উদ্বোধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই… মনিরুল হাসান বাপ্পী ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত মেয়র প্রার্থী খালিদ হাসান আরমানের পক্ষে দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী মাহিনুর রহমান মন্ডল রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার

ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ২২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান
ঈদগাহ বাজার জামে মসজিদে বক্তব্য রাখছেন ওসি শাহীন

মাদক, চুরি, চাঁদাবাজি ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পূর্বে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজার জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

ওসি এইচ এম শাহীন বলেন, “মাদক, চুরি, চাঁদাবাজি ও ইভটিজিং ঠেকাতে পুলিশের সঙ্গে আপনাদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আপনার এলাকার অপরাধ সম্পর্কে আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।” তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তান সন্ধ্যার পর সময়মতো বাড়িতে ফিরছে কি না, কোথায় থাকছে, স্কুলে নিয়মিত যাচ্ছে কি না এবং কাদের সঙ্গে চলাফেরা করছে—এসব বিষয়ে বাবা-মাকে সতর্ক নজর রাখতে হবে। কারণ, একটি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকেই।

তিনি আরও বলেন, “বাচ্চারা বাবা-মায়ের কাছ থেকেই প্রথম শিক্ষা পায়। ভদ্রতা, নম্রতা ও বড়দের সম্মান করার শিক্ষা পরিবার থেকেই গড়ে ওঠে। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে।” মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে ওসি বলেন, “আপনার এলাকায় কে মাদক বিক্রি করছে, কে মাদক খাচ্ছে, কারা মাদকের যোগান দিচ্ছে—এ বিষয়ে কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে আমাকে জানান। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।”

তিনি বলেন, “কে বড়লোক, কে গরিব, কে দিনমজুর—এ পরিচয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়; সবাই আমার কাছে সমান। আপনার এলাকার তথ্য আপনারা পুলিশকে দেবেন, আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।” দেবহাটাকে অপরাধমুক্ত করতে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে ওসি এইচ এম শাহীন বলেন, “দেবহাটাকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, চুরিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও দালালিমুক্ত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশ একা সব অপরাধ প্রতিরোধ করতে পারে না। জনগণের সহযোগিতা থাকলে অপরাধ দমন আরও কার্যকর হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেবহাটাকে নিরাপদ ও সুন্দর উপজেলা হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd