• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে পূর্ব আমবাড়ী সরকারপাড়া জামে মসজিদ নিয়ে দ্বন্দ্ব, স্থানান্তর করার পরিকল্পনা ডোমারে ভোগডাবুড়ী ইউনিয়নে ৮ পূজা মন্ডবে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ ডোমারে দেলোয়ার হত্যা মামলার ৩ আসামী সিলেট থেকে গ্রেফতার ডোমার সদর ইউনিয়নের পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা দেবহাটার আলোচিত শামীম হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা, এজাহারনামীয় ২ আসামী আটক আশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুর রহমানের ডোমার সদর ইউনিয়নের ৯টি পূজা মন্ডবের সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ডোমার ভোগডাবুড়ীতে শত্রুতার জেরধরে ঘড়ে আগুন দেয়ার অভিযোগ ডোমারে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স ডোমারে ফুটবল মিনিবার টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মেহেদী হাসান কাজল, নিজস্ব প্রতিনিধি: / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

দেবহাটার ইছামতি নদীর পাশে ভেড়িবাধ দিয়ে বৃক্ষ রোপন কার্য্যক্রমের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর বিকাল ৫টায় উপজেলার কোমরপুর এলাকায় শাখরা-কোমরপুর ব্রীজ সংলগ্ন ইছামতি নদীর ভেড়িবাধে বিভিন্ন রকমের বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এই কার্য্যক্রমের উদ্বোধন করা হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৃক্ষ রোপন কার্য্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মঈনুল ইসলাম মঈন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটার সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী আগামী ৫বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের যে ঘোষনা সেটা বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করছে উল্লেখ করে বলেন, নদীর পাশে বৃক্ষ রোপন করলে বাধ মজবুত থাকে। অনেক প্লাবন বা ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলের মানুষকে বাঁচাতে এই বৃক্ষ রোপন অনেক ভূমিকা রাখবে বলে জেলা প্রশাসক উল্লেখ করেন। এছাড়া প্রতিনিধি পরিবারকে বাড়ির আঙিনায় বৃক্ষ রোপন করার আহবান জানিয়ে তিনি সরকারের লক্ষ্য বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd