• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ ওসি জাহাঙ্গীর আরিফের কঠোর অবস্থান: আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তীব্র গরমে স্বস্তির আয়োজন, দাড়িদহে বসেছে ব্যতিক্রমী ‘তরমুজের রসের হাট’ শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছ কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ৩৮ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছ কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান
Oplus_0

খুলনা পাইকগাছা কয়রা ও দাকোপের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ১২৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মেধা, সততা ও দেশপ্রেমে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা দক্ষিণ জেলা ৫ সেপ্টেম্বর শনিবার বিকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করার মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ ওয়েসকুরুনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মো. নুরুজ্জামান মল্লিক, পাইকগাছা উপজেলা আমির মাওলানা সাইদুর রহমান, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক এবং গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য দেন। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে অর্জিত মেধা ও জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগিয়ে ভবিষ্যৎ সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে পাইকগাছা কয়রা ও দাকোপ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১২৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd