• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় নদীর পাশে বৃক্ষরোপন কার্য্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ ওসি জাহাঙ্গীর আরিফের কঠোর অবস্থান: আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তীব্র গরমে স্বস্তির আয়োজন, দাড়িদহে বসেছে ব্যতিক্রমী ‘তরমুজের রসের হাট’ শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ২৪ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন
Oplus_0

খুলনা পাইকগাছায় ডেঙ্গুতে মৃত্যু হওয়া কলেজ শিক্ষক তাপস কুমার মন্ডলের শ্রদ্ধা জানানোর পর ৬ সেপ্টেম্বর রোববার সকালে সৎকার সম্পন্ন করা হয়েছে। তাপস কুমার মন্ডল ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন । তিনি ৫ সেপ্টেম্বর শনিবার বিকাল সোয়া ৪ টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ডেঙ্গু পজিটিভ নিয়ে তিনি গত ২৮ আগস্ট শুক্রবার থেকে টানা ৯ দিন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেসরকারি ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়। রাত সাড় ৮ টার মরদেহ কলেজে পৌছালে কলেজের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং রোববার সকালে নিজ গ্রাম উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামে তার সৎকার কাজ সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন। এদিকে সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব তৌহিদুর রহমান সহ কলেজের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd