• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যু প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

পাইকগাছায় নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলে কর্তৃক মাকে মারপিট ;  প্রতিবাদ করায় প্রতিবেশী যুবক কে কুপিয়ে জখম 

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৫০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
পাইকগাছায় নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলে কর্তৃক মাকে মারপিট ;  প্রতিবাদ করায় প্রতিবেশী যুবক কে কুপিয়ে জখম 

খুলনার পাইকগাছায় নেশার টাকার জন্য মাদকাসক্ত ছেলে কর্তৃক নিজের মাকে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারপিটের শিকার ওই নারীকে বাঁচাতে গেলে প্রতিবেশী যুবক সিরাজুল ইসলাম কে কুপিয়ে জখম করে মাদকাসক্ত ছেলে গোলাম রসুল। এ সময় স্থানীয় লোকজন গোলাম রসুলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলার উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে গোলাম রসুলের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।  আহত যুবক সিরাজুল ইসলাম (৩০) একই গ্রামের জমশেদ গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে নেশার টাকার জন্য নিজের মা রিজিয়া বেগমকে অমানবিক মারধর করছিলেন গোলাম রসুল। মায়ের প্রাণ বাঁচাতে ও মারামারি থামাতে তাৎক্ষণিকভাবে এগিয়ে যান প্রতিবেশী সিরাজুল ইসলাম। এ সময় ক্ষিপ্ত হয়ে গোলাম রসুল তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সিরাজুলকে কুপিয়ে গুরুতর জখম করে।
সিরাজুলের আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) রেফার্ড করেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা একত্রিত হয়ে অভিযুক্ত গোলাম রসুলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd