• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তনের কারিগর-এসিল্যান্ড বদলি স্থগিতের দাবিতে মহাসড়কে সচেতন জনতা ৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাইকগাছার লস্কর কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ; জরাজীর্ণ ভবনে জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম, নতুন ভবন নির্মাণ জরুরি হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু ; মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ কয়রায় ২৬ বছরের ঐতিহ্য কাছারীবাড়ি বৃক্ষমেলার উদ্বোধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই… মনিরুল হাসান বাপ্পী ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত

ময়দানহাট্টায় ছোট্ট মইনুলের করুণ বিদায়, পুকুরের পানিতে ডুবে ১৬ মাসেই থেমে গেল জীবন

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ৭০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ময়দানহাট্টায় ছোট্ট মইনুলের করুণ বিদায়, পুকুরের পানিতে ডুবে ১৬ মাসেই থেমে গেল জীবন
ময়দানহাট্টায় ছোট্ট মইনুলের করুণ বিদায়

বগুড়ার মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চান্দার মন্ডলপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মইনুল ইসলাম (রাসেল) নামের ১৬ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মইনুল ইসলাম বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরিবারের সদস্যদের অজান্তে কোনো একসময় সে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে পাওয়া যায়। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু মইনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রিয় শিশুকে হারিয়ে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। ছোট্ট মইনুলের মৃত্যুতে প্রতিবেশী ও স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে গভীর বেদনা ও শোক।
মাত্র ১৬ মাস বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় নাড়া দিয়েছে। অনেকেই বলছেন, বাড়ির আশপাশে পুকুর বা জলাশয় থাকলে ছোট শিশুদের প্রতি পরিবারের সদস্যদের সবসময় বাড়তি নজর রাখা জরুরি। সামান্য অসতর্কতাও যে কত বড় দুর্ঘটনার কারণ হতে পারে, মইনুলের এই মৃত্যু যেন তারই নির্মম উদাহরণ।
মইনুল ইসলামের অকাল মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে তারা শিশুটির আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd