• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

সাতক্ষীরার দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত 

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মেহেদী হাসান কাজল নিজস্ব প্রতিনিধি।। দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস রুমে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সুশীলনের কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিজানুর রহমান অনুষ্ঠান টি সঞ্চালনা করেন,  সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশফিয়াতুন নাহার লিজা, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী,  সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাস কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কাজী আব্দুল্লাহ, আশার আলোর প্রতিনিধি আব্দুল গনি, ইউপি সদস্য অসীম কুমার প্রমুখ। সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতে করনীয় ও বিভিন্ন কার্য্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করা হয়। এছাড়া খাদ্যের পুষ্টির মান উন্নত করা, কোন কোন খাদ্যে কি পরিমানের পুষ্টি, বিভিন্ন বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা, গ্রীন জোন স্থাপন করাসহ সরকারের লক্ষ্য বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd