• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমারে শিক্ষাগুরু ওয়ালিয়ার রহমান স্যারের জানাজা সম্পন্ন ডোমারে প্রয়াত বিনয় কুমার রায় এর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে নাশকতার মামলায় ৩ জন গ্রেফতার-পরদিনই মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ফলের বাগান বদলে দিয়েছে কৃষি উদ্যোক্তা বেলালের জীবন ডোমারে লিট্ল হার্টস স্কুলে ক্লাশ পার্টি অনুষ্ঠিত ডোমারে এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পারিবারিক মিলনমেলা দলীয় বিস্ফোরক মামলায় রাণীশংকৈলে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার-কারাগারে প্রেরণ কৃষকের উৎপাদিত ধান ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং গ্রামীণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সরকারের লক্ষ্য- প্রতিমন্ত্রী বারী বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ

ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন

Reporter Name / ৬৭২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিন আহমেদ এর জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িলে পড়লে শিক্ষক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে।

সোমবার (২৭জুলাই) রাত ১১টায় বাধ্যক্ষ জনিত কারনে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লা – – – রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল (৮৫) বছর। তিনি ডোমার পৌর এলাকার কলেজপাড়া ১নং ওয়ার্ডের মৃত দারাজ উদ্দিনের ২য় পুত্র এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাযুন কবির ও জাহাঙ্গীর আলমের পিতা। মঙ্গলবার দুপুর ২টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ শেষে পার্শ্বে কবরে তার দাফন কাজ সম্পন্ন হয়।

নিজাম উদ্দিন আহমেদ এর জানাযায়, ডোমার উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী মানিক, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক বাবু, সহকারী শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক উৎপল, সাবেক সভাপতি শরিফুল ইসলাম মানিকসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন। জীবদদশায় তিনি ইউনিয়ন ভুমি অফিসে কর্মরত ছিলেন।

১৯৭৩ সালে তিনি চাকুরীতে যোগদান করেন সফলতার সাথে চাকুরী জীবন শেষ করে ২০০০ সালে অবসর গ্রহন করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে ও ৭জন নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। দোয়া ও জানাযার নামাজ পরিচালনা করেন ডোমার পূর্ব কলেজপাড়া জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওঃ ক্বারী আবু জাফর। পরিবারের পক্ষে মরহুমের ছোট ছেলে শিক্ষক জাহাঙ্গীর আলম পিতার বিদাহী আতœার মাগফেরাত কামনায় বন্ধু,বান্ধব, আতœীয় স্বজন সকলের কাছে দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd