• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার দেবহাটায় ওয়াপদার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, কর্তৃপক্ষের পরিদর্শন  সাতক্ষীরার দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত  ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা মহাস্থানে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র আশাশুনির বড়দলের জাহিদুল এক মাস নিখোঁজ

ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন

জাহাঙ্গীর আলম রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ / ৩৪ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন
ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন

নীলফামারীর ডিমলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজের বটম স্লাব ঢালাইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে টুনিরহাট সড়ক ও মহাসড়ক-কলোনিহাট জি.সি. সড়কে ৪.০০ x ৪.০০ মিটার আয়তনের এই কালভার্টটি নির্মাণ করা হচ্ছে।

আজ সোমবার ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঢালাই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান, উপজেলা প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সহকারী প্রকৌশলী বজলুর রহমান কার্যসহকারী ফিরোজুল আলম কার্যসহকারী মেস্কাতুল জান্নাত ঠিকাদারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই কালভার্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ে নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd