• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বোড়াগাড়ীতে ক্যান্সার রোগে আক্রান্ত কমিলা ঋষি’র বাচাঁর আকুতি ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলের বিক্ষোভ বিবাহিতদের দাপটে ২-০ গোলে হারল অবিবাহিতরা পঞ্চগড়ে ২১৮ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে পুলিশে দিল মাদক নির্মূল কমিটি পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ডোমারে গণঅভ্যূত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণমিছিল ডোমার আমবাড়ীতে অগ্নিকান্ডে ক্ষতিগস্ত পরিবারের মাঝে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ডোমারে চিলাহাটি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন জলঢাকা পাইটকা পাড়ায় এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আসমাউর রহমান সিপ্ত, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ীতে ইউনিয়নের চান্দখানা ঘুনুরাম এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে এলাকার কুচক্রী মহলের বিরুদ্ধে। সংগঠনটি টিকিয়ে রাখতে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি দুলু মিয়া।

মামলা সুত্রে জানাযায়, ২৮/০১/২০০২ সালে এলাকার মৃত অফিজ উদ্দিনের ছেলে নমির উদ্দিন চিলাহাটি সাব-রেজিষ্ট্রি অফিসে ৪১০ নং দলিলে শহীদ জিয়া স্মৃতি সংসদের নামে ০৮ শতক জমি বিক্রি করে। সেই থেকে সংগঠনের সদস্যগণ সেখানে অফিস ঘড় নির্মাণ করে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমতাবস্থায় ২০২৬ সালের ১২ মার্চ এলাকার মৃত অফিয়া’র ছেলে নাদিম শাহ তফশীল বর্ণিত জমিটি নিজের দাবী করে জোর পূর্বক দখলে নেয়ার চেস্টা করে বলে অভিযোগ উঠেছে। এরই এক পর্যায়ে বিষয়টি প্রতিকারে সংগঠনের সভাপতি দুলু মিয়া ২০২৬ সালের ১৮ মার্চ ডোমার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলাটি আদালতে প্রেরণ করেন।

এবিষয়ে নাদিম শাহ জানান, আমার ভাই নমির উদ্দিন যে জমিটি বিক্রি করেছে সেটি আমার দোকানের পিছনে। সামনের জায়গাটি তারা অনৈতিক দাবী করছে। বিষয়টি সমাধানে দলীয় নের্তৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd