দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ
মেহেদী হাসান কাজল নিজস্ব প্রতিনিধি।।সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ বলেছেন, শিশুদের পুথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব শিক্ষা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি পরিবার ও শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় দেবহাটার হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে নিবন্ধিত ও কমিউনিটি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ হোসেন ও সুমাইয়া রহমান।
সুশীলন দেবহাটা এরিয়া ম্যানেজার মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুশীলনের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান। এছাড়া বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা মিল্টন বিশ্বাস, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে. এম. রেজাউল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রধান শিক্ষিকা তাহমিনা পারভিন এবং সুশীলনের কর্মকর্তারা