• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা জাতীয় সাংবাদিক সংস্থা ডোমার উপজেলা শাখার জরুরী বৈঠক অনুষ্ঠিত ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত মোকামতলায় চুরির প্রস্তুতিকালে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার সাতক্ষীরার দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে গাছের চারা বিতরণ নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর সাতক্ষীরার দেবহাটায় কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

ডোমারে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টারঃ / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

“মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফুটবল একাডেমী আয়োজিত নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকালে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক সফল ফুটবলার অসিত সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ও ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেরুন আক্তার পলিন।
এ সময় সাবেক ফুটবলার ফারুক হোসেন, কবির হোসেন, বকুল ইসলাম সহ সূধীজন উপস্থিত ছিলেন। উক্ত খেলায় দেখতে আসা ফুটবল প্রেমীদের উপচে পড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো। ফুটবল প্রীতি ম্যাচে ডোমার ফুটবল একাডেমী এবং বগুড়া নারী ফুটবল দল অংশ গ্রহন করেন।
টানটান উত্তেজনা এবং উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দুই দলের বাঘ সিংহের লড়াইয়ে কোন দলেই গোল দিতো না পারায়। শেষে ট্রাইফিগারে ৪/৩ গোলে ডোমার ফুটবল একাডেমীকে হারিয়ে বগুড়া নারী ফুটবল দল চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেহেরুন আক্তার পলিন জানান, শরীর ও স্বাস্থ্য ভাল রাখতে খেলার কোন বিকল্প নেই। ছেলেদের পাশাপাশী নারী ফুটবল দল খেলাধুলায় দেশে বিশেষ অবদান রাখবে বলে আশা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd