• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন পাইকগাছ কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ- সভাপতি হাফিজুল,সম্পাদক কামাল

আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১৪০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন
আশাশুনির বুধহাটায় ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন

আশাশুনি উপজেলার বুধহাটা সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে ১৫ দিনের বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকাল ৫.৩০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কাজী আলাউদ্দীন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন।
শ্বেতপুর অনির্বাণ যুব সংঘের আয়োজনে লাল ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীন। অনির্বাণ যুব সংঘের সভাপতি আজমল হুদা ছট্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। ইউনিয়ন যৃব দলের আহবায়ক মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারী আলহাজ্ব আঃ রব, আঃ হামিদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দীন, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলহাজ্ব আঃ কুদ্দুছ ও অনির্বাণ যুব সংঘের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৫ থেকে ৩০ জুলাই পর্যন্ত মেলায় ৪টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন বিকাল ৫.৩০ টা থেকে রাত্র ১১.৩০ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় বৃক্ষ চারা বিক্রয়ের পাশাপাশি সংস্কৃতিক অনুষ্ঠানে কৌতুক শিল্পী ও আমন্ত্রিত সঙ্গীত শিল্পীরা কৌতুক ও সংগীত পরিবেশন করবেন বলে আয়োজনকারী কর্তৃপক্ষ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd