আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ চোরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গ্রেফতারকৃত চোরদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য গত ৮ জুলাই বুধবার গোয়ালডাঙ্গা গ্রামের মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন এর বাড়িতে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকার সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়। এঘটনায় বৃহস্পতিবার থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন রিজিয়া খাতুন। লিখিত অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এস আই আনজির আহমেদ সহ-সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গোয়ালডাঙ্গা গ্রামের বারিক গাজীর ছেলে তামিম ইকবাল (১৯), আব্দুল গফুর সরদারের ছেলে শামীম হোসেন (২৬), মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ মিনারুল ইসলাম (২০) ও মৃত আতিয়ার সরদারের ছেলে ওমর আলী সরদার (৫৫)কে গ্রেফতার করেন। এসংক্রান্তে থানায় ৪৫৭/৩৮০ ধারায় (১৮/১৩৫) ১৩/০৭/২০২৬ নং মামলা রুজু করা হয়েছে। চুরি হওয়া মালামালের বিষয় ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।