• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যু প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গুজিয়া বাজারে ‘মানুম টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার’-এর ৩য় শাখার শুভ উদ্বোধন

মো: শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ / ২৫৭ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
গুজিয়া বাজারে ‘মানুম টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার’-এর ৩য় শাখার শুভ উদ্বোধন
গুজিয়া বাজারে ‘মানুম টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার’-এর ৩য় শাখার শুভ উদ্বোধন

বগুড়ার মোকামতলা উপজেলার গুজিয়া বাজারে প্রযুক্তিপ্রেমী ও মোবাইল ব্যবহারকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘মানুম টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার’-এর দ্বিতীয় শাখা। সোহাগ এন্ড সোহান মার্কেটে উদ্বোধন হওয়া এ শাখার মাধ্যমে স্থানীয় গ্রাহকরা এখন আরও সহজে আধুনিক ও মানসম্মত মোবাইল সেবা গ্রহণের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ দুলু সরকার জানান, দীর্ঘদিন ধরে সততা, আস্থা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মোবাইল বিক্রয় ও সার্ভিসিং কার্যক্রম পরিচালনা করে আসছেন। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে গুজিয়া বাজারে তৃতীয় শাখা চালু করা হয়েছে, যাতে স্বল্প সময়ে উন্নত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা যায়।
প্রতিষ্ঠানটিতে নতুন ও ব্যবহৃত (পুরাতন) মোবাইল ফোন কেনাবেচার পাশাপাশি সব ধরনের মোবাইল এক্সেসরিজ সুলভ মূল্যে পাওয়া যায়। এছাড়াও দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে সফটওয়্যার সমস্যা, হার্ডওয়্যার ত্রুটি, ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং, ক্যামেরা, স্পিকারসহ বিভিন্ন ধরনের মোবাইল ফোনের আধুনিক প্রযুক্তিতে সার্ভিসিং করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা নতুন এই প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন এবং গুজিয়া বাজারে মানসম্মত প্রযুক্তি সেবা সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, বিশ্বস্ত সেবা, ন্যায্য মূল্য এবং গ্রাহকবান্ধব আচরণের মাধ্যমে মানুম টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টার ইতোমধ্যে এলাকার মানুষের আস্থা অর্জন করেছে। নতুন শাখা চালুর ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও সহজে প্রয়োজনীয় মোবাইল সেবা গ্রহণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd