• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শত একর জমি থাকা সত্ত্বেও জরাজীর্ণ মসজিদ-অর্ধকোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাইকগাছার কপিলমুনিতে দুপক্ষের মধ্যে হামলা ও মারপিট ; ৩ ভাইসহ আহত-৪ পাইকগাছার কপিলমুনিতে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষনা পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনির বড়দলে কপোতাক্ষ সামাজিক বনায়ন সমিতির বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় কলেজ শিক্ষকের ডেঙ্গুতে মৃত্যু ; শ্রদ্ধা জ্ঞাপন শেষে সৎকার সম্পন্ন পাইকগাছ কয়রা ও দাকোপের জিপিএ-৫ প্রাপ্ত ১২৮ কৃতী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শিবগঞ্জে তিন ফসলি জমিতে খাদ্যগুদাম নির্মাণের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ- সভাপতি হাফিজুল,সম্পাদক কামাল

পঞ্চগড়ে শহীদ আবু সাইদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

আজহারুল ইসলাম আজহার, পঞ্চগড়ঃ

জুলাই শহীদ দিবস উপলক্ষে পঞ্চগড়ে শহীদ আবু সাইদকে স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ‘আদম্য জুলাই পঞ্চগড়’ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ আবু সাইদসহ জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা ইকবাল হোসেন। এছাড়া বক্তব্য দেন এমসিপির জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সাধারণ সম্পাদক শাহরিয়ার বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি এবং সহ-সমন্বয়ক মোকাদ্দাসুর রহমান সান। এ সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদ আবু সাইদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, সাহস ও সত্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার অনুপ্রেরণা জোগাবে। সভা শেষে শহীদ আবু সাইদসহ জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd