• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সুমন- বিপুল ভোটে সম্পাদক মান্নান – রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক নির্বাচন প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার আরবি প্রভাষক রহমাতুল্লাহর মৃত্যু প্রতাপনগরে চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলীর পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা পাইকগাছায় মরিয়ম ট্রেড কর্পোরেশনের রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত ডোমারে “ফারিয়া”র নবগঠিত কমিটির সংবর্ধনা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ডোমারে বামুনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা মারুফ তানভীর চৌধুরীর সহায়তা প্রদান মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউপি কার্যালয় উদ্বোধন প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির আয়োজনে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা উদ্বোধন আশ্বাসেই পার ৭ মাস-হোসেনগাঁওয়ে ভাঙা সেতুতে ঝুলছে লাল কাপড় বাড়ছে দূর্ঘটনার ঝুঁকি আদালতের রায়ের চেয়েও ক্ষমতা বড়- রাণীশংকৈলে জমি দখলের অভিযোগ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার
আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার

আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বড়দল বাজার মোটরসাইকেল স্ট্যান্ডের পাশে আমিনুর গাজীর চায়ের দোকানের মধ্যে অভিযান চালিয়ে বড়দল গ্রামের আঃ বারিক গাজীর ছেলে মোঃ আমিনুর গাজী (৫০), মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মোঃ মিজানুর রহমান (৫৪), মৃত শের আলী মালীর ছেলে মহব্বত মালী (৪৮) ও বুড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার ছেলে মোঃ মুকুল সানা (৪৪)কে তাসের জুয়া খেলার সময় গ্রেফতার করেন। এসময় বড়দল গ্রামের মৃত মোহর আলী ঢালীর ছেলে সুরত ঢালী, বুড়িয়া গ্রামের মৃত যতীন মন্ডলের ছেলে সরজিৎ মন্ডল (৪৫) ও বড়দল গাজীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের নিকট থেকে ৫২ পিচ বিভিন্ন রংয়ের তাস, জুয়া খেলার নগদ ৬,৮২০ টাকা জব্দ করেন। গ্রেফতাকৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় (১৭)১৩/০৭ নং মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ৪ আসামীকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd