• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হে পুরুষ, কামরুন্নাহার বর্ষা পাঁচবিবির ধরঞ্জীতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদের নির্বাচনী মতবিনিময় সভা মধুপুরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি পলাতক মধুপুরে এআই দিয়ে নারীর পর্নোগ্রাফি তৈরি, চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ১ পাইকগাছায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু ; মণ্ডপে মণ্ডপে চলছে প্রতীমা তৈরির কাজ কয়রায় ২৬ বছরের ঐতিহ্য কাছারীবাড়ি বৃক্ষমেলার উদ্বোধন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই… মনিরুল হাসান বাপ্পী ঈদগাহ বাজার জামে মসজিদে ওসি শাহীন: অপরাধমুক্ত দেবহাটা গড়তে জনগণকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বান দেবহাটায় কমিউনিটি পুলিশিং চ্যাম্পিয়ন কাপ কাবাডি প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত মেয়র প্রার্থী খালিদ হাসান আরমানের পক্ষে দোয়া চাইলেন কাউন্সিলর প্রার্থী মাহিনুর রহমান মন্ডল রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার

পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ
Oplus_0

খুলনা পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতৃবৃন্দ। আগামী ২ জুলাই (বুধবার) পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছেন খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী। এদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে এলাকার চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
এদিকে এ আয়োজন সফল করতে এবং আয়োজিত কর্মসূচি জনসাধারণ কে অবহিত করতে এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ যৌথভাবে ২৯ জুন সোমবার সকালে পৌর বাজার সহ উপজেলা সদরে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট সাইফুদ্দিন সুমন, আনোয়ারুল কাদীর, যুব নেতা আবু হুরায়রা বাদশা, জিএম রুস্তম ও বিএম আকিজ উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চিকিৎসা ক্যাম্পটি বাস্তবায়ন করবে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোস ফাউন্ডেশন। আয়োজকরা জানান, চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে এলাকার সব ধরনের চক্ষু রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। নির্ধারিত সময়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd