• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাতক্ষীরার দেবহাটায় ওয়াপদার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, কর্তৃপক্ষের পরিদর্শন  সাতক্ষীরার দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত  ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা মহাস্থানে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র আশাশুনির বড়দলের জাহিদুল এক মাস নিখোঁজ

পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১২৭ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬
পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ
Oplus_0

খুলনা পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয়েছে। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজন করে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। ২৮ জুন রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২৪১ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ জন শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd