• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চগড়ে শহীদ আবু সাইদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস, কঠোর বার্তা ইউএনওর ১৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ই’য়া’বা’সহ মা’দ’ক কা’রবারি গ্রে’ফতা’র সাতক্ষীরার দেবহাটায় গলায় ফাঁস দেয়া গৃহবধূর মরদেহ উদ্ধার, ইউডি মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’ — বগুড়া থেকে জাতীয় চিড়িয়াখানার পথে অসুস্থ হাতি রাণীশংকৈল ​৫০ শয্যার হাসপাতালে ৯৪ রোগী- মেঝে-বারান্দায় শয্যা সেবা দিতে ক্লান্ত চিকিৎসক-নার্স প্রচণ্ড গরমে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, বিশুদ্ধ পানি বিতরণ দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক আশাশুনিতে ইজারা প্রাপ্ত একসরা খাল জলমহাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাইকগাছার কপোতাক্ষ নদে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু ; ১৯ ঘন্টা পর উদ্ধার

মো: আব্দুল আজিজ, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ / ১১৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬
পাইকগাছার কপোতাক্ষ নদে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু ; ১৯ ঘন্টা পর উদ্ধার
পাইকগাছার কপোতাক্ষ নদে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু ; ১৯ ঘন্টা পর উদ্ধার

খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে পড়ে গিয়ে দীপঙ্কর মন্ডল (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ২১ জুন রোববার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুরাতন স্টিমার ঘাটে পা ধোয়ার সময় খননকৃত কপোতাক্ষ নদে পড়ে নিয়ে নিখোঁজ হয় দীপঙ্কর। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে ১৯ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ দীপংকর উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার দুলাল মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপঙ্কর একজন শ্রমজীবী মানুষ, তিনি পুরাতন স্টিমার ঘাট বর্তমান বালুর ঘাট এলাকায় শ্রমিকের কাজ করে থাকেন। দুর্ঘটনার দিন দীপঙ্কর পা ধোয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে তিনি প্রবল স্রোতে পানিতে তলিয়ে যায়। ওই সময় উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌপুলিশ ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধারের চেষ্টা করে। শেষ মেষ উদ্ধারকারী দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি করে কপোতাক্ষ নদের ভরভোরিয়া স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে দীপঙ্করের মরদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন
থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম কিবরিয়া ও উপ-পুলিশ পরিদর্শক (সেকেন্ড অফিসার) আতিকুর রহমান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd