• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা ডিমলায় আরসিসি বক্স কালভার্টের বটম স্লাব ঢালাই কাজের উদ্বোধন দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ পিচ ইয়াবাসহ ৩ জন আটক, মামলা মহাস্থানে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার বড়িয়াহাট টু রহবল সড়ক চার লেনের পথে, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল ডোমারে চান্দখানা ঘুনুরাম শহীদ জিয়া স্মৃতি সংসদ নিয়ে ষড়যন্ত্র আশাশুনির বড়দলের জাহিদুল এক মাস নিখোঁজ আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারীর আবেদন ও নিয়োজন পরীক্ষায় বিশাল সমাগম মেদনী পাড়ে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইব্রেকারের নাটকীয় জয়, চ্যাম্পিয়ন অবিবাহিত দল চিরনিদ্রায় শায়িত সম্পাদক-পত্নী রেহানা খাতুন হেনা, বৈরী আবহাওয়া উপেক্ষা করে জানাজায় হাজারো মানুষের ঢল

আশাশুনিতে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে গ্রাহকরা চরম দুর্ভোগে

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১৩৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬
আশাশুনিতে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে গ্রাহকরা চরম দুর্ভোগে

আশাশুনিতে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগের মুখে পড়েছে বাসিন্দারা। দিন রাত ২৪ ঘন্টা বিদ্যুৎ না থাকার যন্ত্রণায় বুক ফাটা আর্তনাদে ঘরে বাইরে কষ্টকর পরিস্থিতির শিকার হচ্ছেন গ্রাহকরা।
উপজেলার বিভিন্ন এলাকায় দিন ও রাতজুড়ে ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
বিদ্যুৎ গ্রাহক আমিরুল ইসলাম জানান, বর্তমানে উপজেলার সকল এলাকায় লোডশেডিং যেন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে। কখন বিদ্যুৎ থাকবে আর কখন চলে যাবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি না থাকায় সাধারণ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। রাতের বেলায় বারবার বিদ্যুৎ উধাও হয়ে যাওয়ায় মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়ছে। স্বাভাবিক ঘুমে ব্যাঘাত ঘটায় জীবনে নেমে আসছে আচ্ছন্নতা। অন্যদিকে শিক্ষার্থীদের লেখাপড়াও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ব্যবসা-বাণিজ্যেও এর বিরূপ প্রভাব পড়েছে। বিদ্যুতের ওপর নির্ভরশীল দোকানপাট, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, ইন্টারনেট ও প্রযুক্তিনির্ভর সেবাখাতগুলো নিয়মিত ক্ষতির মুখে পড়ছে। অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন, ঘন ঘন বিদ্যুৎ ওঠানামার কারণে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি বেড়েছে।
সচেতন মহলের মতে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি এবং চাহিদা অনুযায়ী অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় এ ধরনের সংকট বারবার ফিরে আসছে। ফলে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনজীবন ও স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সচেতন মহল জানান, জাতীয় সংসদে সাতক্ষীরা-০৩ আসনের এমপি মুজাদ্দিস রবিউল বাশার এব্যাপারে বক্তব্য উত্থাপন করে দ্রুত সুরাহার দাবী জানিয়েছেন।ভুক্তভোগী সাধারণ মানুষ পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd