• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পঞ্চগড়ে শহীদ আবু সাইদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস, কঠোর বার্তা ইউএনওর ১৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জনে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও মিষ্টিমুখ উৎসব বগুড়ার শিবগঞ্জে ১৪৮ পিস ই’য়া’বা’সহ মা’দ’ক কা’রবারি গ্রে’ফতা’র সাতক্ষীরার দেবহাটায় গলায় ফাঁস দেয়া গৃহবধূর মরদেহ উদ্ধার, ইউডি মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’ — বগুড়া থেকে জাতীয় চিড়িয়াখানার পথে অসুস্থ হাতি রাণীশংকৈল ​৫০ শয্যার হাসপাতালে ৯৪ রোগী- মেঝে-বারান্দায় শয্যা সেবা দিতে ক্লান্ত চিকিৎসক-নার্স প্রচণ্ড গরমে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, বিশুদ্ধ পানি বিতরণ দেবহাটায় ৯ম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক আশাশুনিতে ইজারা প্রাপ্ত একসরা খাল জলমহাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনিতে বিএনপির আহ্বায়ক হেদায়েতুল ইসলামের ওপর হামলা/ আটক-২

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: / ১৭১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬
আশাশুনিতে বিএনপির আহ্বায়ক হেদায়েতুল ইসলামের ওপর হামলা/ আটক-২
আহত বিএনপির আহ্বায়ক হেদায়েতুল ইসলাম

আশাশুনিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম (৭৬)-এর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে থানার মেইন ফটকের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহত বিএনপি নেতাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আশাশুনি থানায় (০৮)০৬/২৬ নং মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আশাশুনি বাজার জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে হেদায়েতুল ইসলাম একা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে থানার প্রধান ফটকের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, মোছা. সাইলা খাতুনের নির্দেশে এজাহারভুক্ত আসামি মোঃ শাওন (৩২), মোঃ শোভন (২৯), মোঃ জহুরুল ইসলাম (৩২), মোঃ হারুন (৪২), মোঃ পিয়াস হোসেন (২৮) ও মোঃ মুর্শেদ (৩০)সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন তার ওপর হামলা চালায়।
হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহতর শিকার হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে তার ডান হাঁটুতে গুরুতর আঘাত লাগে। এছাড়া কোমরে আঘাতপ্রাপ্ত হন এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তার শার্টের পকেটে থাকা নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং টানাহেঁচড়ায় প্রায় ২ হাজার টাকা মূল্যের পরিধেয় বস্ত্র নষ্ট করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পালানোর সময় স্থানীয় জনতা ও আহত নেতার সমর্থকেরা ধাওয়া করে মোঃ শোভন ও মোঃ জহুরুল ইসলামকে আটক করে। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দুইজনকে থানা হেফাজতে নেয়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিএনপির সাবেক আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd