• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মালা জেসমিন এর বিদায় সংবর্ধনা ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর শুভ উদ্বোধন‎ পাইকগাছার ৫০ একর সম্পত্তি নিয়ে সরকারের সাথে নিলাম গ্রহীতাদের বিরোধ ; সাইনবোর্ড লাগানোর পর নালিশি খাল থেকে লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাটের অভিযোগ পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ডোমারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন ডোমারে জোড়াবাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে বাংলাদেশ, ভুটান ও নেপালের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নাগরিক সমাজের জমে উঠেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৫ আগস্ট শুধুই একটি তারিখ নয়, এটি ইতিহাস বদলের মুহূর্ত: মির্জা ফখরুল

Reporter Name / ৩২০ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গত বছরের ৫ আগস্ট ও আজকের দিনে প্রবাসে অবস্থানরত মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার স্মৃতিচারণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই আন্দোলনের সময়ের ভয়, সংশয় ও স্বৈরাচার জয়ের গল্প তুলে ধরেছেন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যম ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল লিখেছেন, সকালে উঠেই প্রথম ফোন করলাম আমার মেয়েকে। কণ্ঠ শুনে বুকটা ভেঙে পড়লো। এই সময়টায় ঠিক এক বছর আগে ও আমাকে ফোন করেছিল। ও শুধু আমার মেয়ে না, হাজারো প্রবাসী সন্তানদের প্রতিচ্ছবি—যারা অপেক্ষায় ছিল, দুশ্চিন্তায় ছিল, ভয়ে কাঁপছিল। মনে পড়ে গেল সেই দিনগুলো—ফোন ছিল বন্ধ, যোগাযোগ অসম্ভব। কত রাত আমরা ঘুমোতে পারিনি।

গত বছরের ঘটনা তুলে ধরে তিনি আরও বলেন, কথা বলতে পারছিলাম না ঠিকমতো। ও শুধু জিজ্ঞেস করেছিল, `কী হচ্ছে?’ আমি কিছুই বুঝিয়ে বলতে পারিনি, শুধু বলেছিলাম—ইনশাআল্লাহ, জয়ী হবো।

দেশের ভেতরের মানুষ যেমন কষ্ট পেয়েছে, যারা বাইরে ছিল, তাদের যন্ত্রণা কোনো অংশে কম ছিল না। রাতজাগা, অশ্রু, আতঙ্ক—সব ছিল আমাদের সাথেও। সেই সঙ্গে ছিল অটুট বিশ্বাস—যে অন্যায়ের পতন হবেই।

শেখ হাসিনার পালানোর দিনকে ঐতিহাসিক দিন উল্লেখ করে বিএনপি মহাসচিব লিখেছেন, হাজারো শহীদ, হাজারো যোদ্ধার ত্যাগ—৫ আগস্ট ২০২৪ শুধুই একটি তারিখ না, এটি ইতিহাস বদলের মুহূর্ত। এটি বহু বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফল, যা আমরা সবাই মিলে অর্জন করেছি।

আমরা চিরঋণী—জুলাই ২০২৪ এবং গত ১৫ বছরের শহীদ ও যোদ্ধাদের প্রতি, প্রতিটি সংগ্রামী প্রাণের প্রতি। আমি কৃতজ্ঞ দেশের ভেতরে ও বাইরে থাকা প্রতিটি মানুষকে, যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd