Archives

bdit.com.bd

ডোমারে সরকারী সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তভূক্তি শীর্ষক কর্মশালা

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

 আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>

নীলফামারীর ডোমারে সরকারী সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তভূক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালা সুষ্টভাবে সম্পর্ণ হয়েছে।

সোমবার (১২জানুয়ারী) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করেন আরডিআরএস বাংলাদেশ। আরডিআরএস বাংলাদেশ নীলফামারী জোনের সিডিএস শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালা বিষয়ে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টেকনিক্যাল অফিসার হুমায়ুন কবির। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার জাহিদা মুশতারী, সিএম মৌসুমি আফরিন, জোড়াবাড়ী ইউনিয়ন ফেডাশেনের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ ফেডারেশনে অর্ন্তভূক্ত বিভিন্ন ইউনিয়নের সভাপতি সম্পাদক এবং সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা বিমোচনে সরকারী সুবিধা সহ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন আরডিআরএস বাংলাদেশ এর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category