আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে আমবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন নীলফামারী-০১ ডোমার ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী।
পরে এক আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তমিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে সহকারী শিক্ষক নাজমুল হক প্রামানিক এর সঞ্চালনায় অতিথি হিসাবে সাবেক সভাপতি তহিদুর রহমান বুলবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জবেদ আলী সরকার, সহকারী শিক্ষক তৌহিদুর রহমান, ওমর ফারুক, খালেদা খানম, শিক্ষার্থী আননিকা আক্তার বিভা, রোকসাদ আলম প্রমূখ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে দেশ ও জাতীর কল্যাণে বলিষ্ঠ অবদার রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী।