• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ডোমার পৌরসভায় অটো চালকদের কাছ থেকে টোল ও চাঁদা আদায়ের প্রতিবাদে প্রায় ৬ ঘন্টা ধরে সড়ক অবরোধ Astromania No Deposit Bonus: How Australian Players Verify Their Account ডোমারে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্বরণ মহোৎসব ডোমারে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডোমারে মিরজাগঞ্জ কলেজের (ভারপ্রাাপ্ত) অধ্যক্ষ বিজয় ঘোষ এর বিদায় সংবর্ধনা ডোমারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন সাতক্ষীরার দেবহাটা সখিপুর সাবেক ইউপি চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি সাতক্ষীরার আশাশুনি প্রতাপনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা   সাতক্ষীরায় দেবহাটা প্রশাসনের আয়োজনে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা  

“তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলন

Reporter Name / ৪৬১ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আনিছুর রহমান মানিক, স্টাফ রিপোর্টার>>
নীলফামারীর ডোমারে কৃতি সন্তানদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরীর লক্ষ্যে তরুণদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “তারুণ্যের চোখে ডোমার” নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠান।

এ উপলক্ষে আগামী শনিবার (৮ই নভেম্বর) ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় ডোমার ডাকবাংলো মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করেন অনুভব ফাউন্ডেশন।
স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সহযোগিতায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উক্ত ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক সিহাব প্রধান এবং নির্বাহী পরিচালক রেদোয়ানুল আমিন রিফাত। এ সময় উপ-নির্বাহী পরিচালক সাগর ইসলাম, সদস্য নওশিন প্রাপ্তি, শিক্ষার্থী মোসাব্বের হোসেন সালাফী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিহাব প্রধান বলেন, ডোমারের সাধারণ শিক্ষার্থীদের সাথে এলাকার কৃতি সন্তান যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ বিভিন্ন গুণিব্যক্তিগণকে মুখোমুখি করে তাদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তরুণদের অনুপ্রেরণা জোগানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করা হবে। তিনি আরও জানান, আগামী শনিবার ৮ই নভেম্বর ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শুধুমাত্র পূর্বনির্ধারিত রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd